খবরাখবর
ট্রেন্ডিং

দুর্নীতিতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে বাংলাদেশ

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’র তালিকায় ১৪তম অবস্থানে বাংলাদেশ। তবে ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে রয়েছে এবার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কার্যালয়ে চলতি বছরের দুর্নীতির ধারণা সূচকে এ তথ্য উঠে এসেছে।

সিপিআই’র প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে টিআই। এতে জানানো হয়, এবারের তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সুদান আর সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক।

সূচক অনুযায়ী, দুর্নীতিগ্রস্ত দেশের ক্ষেত্রে বাংলাদেশ, কঙ্গো ও ইরানের স্কোর ২৩। এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সুদানের স্কোর ৮  আর দুর্নীতি সবচেয়ে কম ডেনমার্কের স্কোর ৯০।

আরো পড়ুন

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, সিপিআই-২০২৪ সূচকে বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম (ভালো থেকে খারাপ) অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম। একই স্কোর নিয়ে তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান।

তিনি জানান, দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

আরো দেখুন
Close
Back to top button