দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

বিএনপির ৩ নেতাকে ট্রাম্পের আমন্ত্রণ

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির তিনজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন।

আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। পরের মাসের ৫ ও ৬ তারিখ দেশটির ওয়াশিংটন ডিসিতে হবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টটি।

আরো পড়ুন

Back to top button