বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি নিশ্চিতের পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ আরও বাড়াতে পৃথক ও আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (পিসিওএস) সচেতনতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। এ লক্ষ্যে চিকিৎসাসংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবসাও জোরদার করতে হবে।
সন্তান না হওয়াকে কেন্দ্র করে কোনো দম্পতি যাতে সামাজিকভাবে হেনস্তা বা লাঞ্ছনার শিকার না হন, সে বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পাশাপাশি, চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।
source: Asia Post







