News

পশ্চিমবঙ্গে মন্দিরের কাছে হোটেলে আগুন, নিহত ৭

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে তারাপীঠের ওই চারতলা হোটেলের নিচতলায় আগুন লাগে। ওই সময় হোটেলে থাকা অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আরো পড়ুন

ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত শুরু করেছে তারা।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button