News

যাত্রাবাড়ীতে পৃথক অভিযানে মাদক কারবারি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৪০ পুরিয়া হেরোইনসহ এক মাদককারবারি এবং ধর্ষণ মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন (২৬) ও মো. হাসান (১৯)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার একটি দল দয়াগঞ্জ মদিনা মেডিকেলের সামনে অভিযান চালায়। এ সময় ৪০ পুরিয়া হেরোইনসহ মো. সুমনকে গ্রেপ্তার করা হয়।

ডিসি আকতার জানান, একই দিন রাত সাড়ে ১২টার দিকে চকবাজার থানার রহমতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button