News

মধ্যরাতে গার্হস্থ্য অর্থনীতি কলেজে উত্তেজনা, সড়ক অবরোধ

রাজধানীর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ এলাকায় মধ্যরাতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্যাম্পাস গেটের বাইরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টায় সড়কে নেমে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরে কলেজটির বিভিন্ন অভ্যন্তরীণ ও প্রশাসনিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশের সড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালান।

বিস্তারিত আসছে…

source: Asia Post

Back to top button