আদালতজাতীয়
ট্রেন্ডিং

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চেক ডিজঅনার মামলায় রোববার (১৯ জানুয়ারি) তিনিসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

মামলার নথি অনুসারে, গত ১৫ ডিসেম্বর সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়। ১৮ জানুয়ারি আসামিদের হাজির হতে বলেছিলেন ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

আসামিরা আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আরো পড়ুন

Back to top button