জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

ভোটের দিনক্ষণ ঠিক করবে সরকার ও দলগুলো

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা এদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদলকে নিয়ে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বৈঠক শেষে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। মঙ্গলবার আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী, আমরা সহযোগিতা দেব। এ লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা করবে প্রতিনিধিদল।

আরো পড়ুন

নির্বাচনে সহায়তার জন্য প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল বুধবার চট্টগ্রাম যাবে এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবে বলেও জানান গোয়েন লুইস।

Back to top button