জাতীয়সরকার
ট্রেন্ডিং

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

আলোচনা অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপস্থাপিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের ১৭তম বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস রিলিজে জানানো হয়।

এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা অনুযায়ী গণভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটি বাস্তবায়ন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ সাপেক্ষে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত রেখে এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

আরো পড়ুন
আরো দেখুন
Close
Back to top button