News

ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন

রাষ্ট্রপতির আদেশক্রমে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই আদেশে ফায়ার সার্ভিসের বর্তমান ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নির্ধারিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ/প্রত্যাবর্তনের নিমিত্তে তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে ন্যস্ত করা হলো।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

source: Asia Post

Back to top button