News

রাবিতে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সহপাঠীদের দাবি, ওই শিক্ষার্থীর এক তরুণীর সাথে সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। প্রায় এক মাস আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তারা তাকে বুঝিয়ে বাসায় পাঠিয়েছিলেন।

এদিকে আত্মহত্যার চেষ্টার পর আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের আইসিইউর ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, বিষাক্ত পদার্থ পান করায় তার শ্বাসনালিতে গুরুতর ক্ষতি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বলেন, শিক্ষার্থীকে বাঁচাতে রামেক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিশেষ চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button