৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসি, বেকারি ও হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৩১ জেলায় ৮০টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় অধিদপ্তরের ৪৭টি দল একযোগে এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানায়, ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। এ সময় পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁ তদারকি করা হয়।
ভোক্তা অধিদপ্তর ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা, পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে। কেনাকাটার সময় সঠিক ওজন নিশ্চিত করার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহেরও অনুরোধ জানানো হয়েছে।
source: Asia Post








