News

মিশিগানে ‘রান্নাঘর’ রেস্টুরেন্টের উদ্বোধন করলেন হ্যামট্রাম্যাক সিটি মেয়র মুহিত

মিশিগানের ওয়ারেনে বাংলাদেশি খাবারের স্বাদ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ‘রান্নাঘর রেস্টুরেন্ট’।

রোববার স্থানীয় সময় দুপুরে ওয়ারেন সিটির রায়ান রোডে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন মিশিগানের হ্যামট্রাম্যাক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র মুহিত মাহমুদ।

Advertisement

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুর মিয়া ও কবির আহমেদের যৌথ উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ মিশিগানের বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে অনুষ্ঠানে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়।

মিশিগানে আবদুল এল সায়েদের বিজয় উদ্‌যাপন বিসমিল্লাহ কাবাবের

আরো পড়ুন

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ফিটজেরাল্ড বোর্ড অব এডুকেশনের ট্রাস্টি খাজা সাহাব আহমেদ, বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের সভাপতি সাহেদুল ইসলাম এবং মসজিদ আল ফাতহের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্র্যান্ড ওপেনিংয়ে বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানান উদ্যোক্তারা। তাদের প্রত্যাশা, ‘রান্নাঘর’ মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশীয় খাবার ও আতিথেয়তার একটি নতুন ঠিকানা হয়ে উঠবে।

source: Asia Post

Back to top button