ডিএমপিতে পদোন্নতি পেলেন ১০ সহকারী পুলিশ কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে পদোন্নতি উপলক্ষে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তিনি।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি নতুন দায়িত্ব পালনের সুযোগ তৈরি করে। নতুন পদে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post







