News

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

পলাতক শেখ হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালনকারী ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ সোমবার রাতে চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাদের সরকারি চাকরি থেকে অবসর দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োজিত ছিলেন।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা অবসর-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

source: Daily Amar Desh

আরো দেখুন
Close
Back to top button