আদালতজাতীয়
ট্রেন্ডিং

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার রায় স্থগিত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করতে ২০১৭ সালে একটি রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের দেওয়া রায়ে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতে বলা হয়।

চলতি বছর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা। শুনানি নিয়ে বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আরো দেখুন
Close
Back to top button