জাতীয়সরকার
ট্রেন্ডিং

আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, দ্রুত সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত মন্তব্য করে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত ষষ্ঠ কার্য-অধিবেশন শেষে এ কথা বলেন তিনি।

ডিসি-বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করায় সমস্যায় আছেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, তারা স্থানীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক, এটা চাই। এ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টা দেখছে। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন সুষ্ঠু করতেও স্থানীয় নির্বাচন হওয়া জরুরি।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামিসহ বেশ কিছু দল এবং জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা। তবে এর বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে বিএনপিসহ কয়েকটি দল।

আরো পড়ুন

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের যারা অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িত না, তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। কোনও বাধা নেই। তবে গণহত্যার মামলার আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না।

Back to top button