News

বৃহস্পতিবার রাজশাহীর যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি—নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ (বিমানবন্দর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা দৌলতপুর, দুয়ারি, কুমড়াপুকুর, বাগসারা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া একই রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আরও ৩ ঘণ্টা তেঘর থেকে বাগধানী পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

source: Asia Post

Back to top button