News

সোমবার টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না।

রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমাবর দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই দুই জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩০০ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৯৬ জন, রাজশাহীতে ১৯ জন, সিলেটে ১৩১ জন, চট্টগ্রামে ২৭৮ জন, বরিশালে ১২৮ জন, ময়মনসিংহে ১০৯ জন, খুলনায় ৭৫ জন এবং রংপুরে ৬৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন।

source: Asia Post

Back to top button