News

জামিন পেয়ে আত্মগোপনে থাকা সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে নাচোল থানা-পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে আগে থেকে থাকা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর একটি চাঁদাবাজির মামলায় আদালতে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আত্মগোপনে ছিলেন।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button