News

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিস্ফোরণ, বোমা সন্দেহ স্থানীয়দের

মাদারীপুর সদর উপজেলায় একটি বাড়ির পরিত্যক্ত ঘরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ আগস্ট) রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির মালিক রাজ্জাক হাওলাদার নামে এক ব্যক্তি। বাড়িটিতে তার পরিবারের কেউ থাকেন না। ধারণা করা হচ্ছে পরিত্যক্ত বাড়িটির ঘর থেকে বোমা বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে…

source: Asia Post

Back to top button