News

রাজধানীতে এনসিপির মশাল মিছিল

হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ মশাল মিছিল করেছে দলটির ঢাকা মহানগর শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়।

মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা হবিগঞ্জে ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর ওপর হামলার বিচার দাবি করে ‘আলিফ চৌধুরীর চোখ ফিরিয়ে দাও’ স্লোগান দেন।

মশাল মিছিল থেকে হবিগঞ্জ ও সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

source: Asia Post

Back to top button