News

ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এহতেশামুল হক এবং সরকার ও রাজনীতি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আরো পড়ুন
ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তি
ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তি

জাবি শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের ছবি নিজ নিজ ফেসবুকে পোস্ট করেন এই দুই নেতা। দলীয় আদর্শ ও নীতিবিরোধী এই কর্মকাণ্ডের প্রেক্ষাপটেই কেন্দ্রীয় সংসদ তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

source: Asia Post

Back to top button