News

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা

দর অপরিবর্তিত রেখে আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে নতুন মাস আগস্টজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৩০ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল।

source: Asia Post

আরো পড়ুন
Back to top button