News

চালু কারখানায় বহিরাগতদের হামলা, কর্মকর্তা-কর্মচারী আহত

সাভারের আশুলিয়ায় লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের কারখানায় বহিরাগত একদল ব্যক্তি জোরপূর্বক ভেতরে ঢুকে কারখানাটির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে কারখানার একাধিক কর্মী আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে।

এ ঘটনায় কারখানার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে এবং বাধ্য হয়ে লেদারেক্স ফুটওয়্যারের সব ধরনের উৎপাদন ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা হয়।

Advertisement

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ খবর দিলে আশুলিয়া থানার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে জানতে চাইলে লেদারেক্স ফুটওয়্যার কারখানার ম্যানেজার এশিয়া পোস্টেকে বলেন, আমাদের কারখানা চালু রয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের আন্দোলনকারীরা এসে হুমকি-ধমকি দিচ্ছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে একদল লোক মিছিল নিয়ে আমাদের কারখানার সামনে এসে প্রধান ফটক ধরে ধাক্কাধাক্কি শুরু করে। পরে তারা জোরপূর্বক ভেতরে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হয়। তারা এখন চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন
লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের কারখানার ফটকে হামলাকারীরা। ছবি: এশিয়া পোস্ট
লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের কারখানার ফটকে হামলাকারীরা। ছবি: এশিয়া পোস্ট

তিনি আরও বলেন, বাংলাদেশের ফুটওয়্যার শিল্পের বেতনকাঠামো, কর্মপরিবেশ ও পরিচালনাগত নিয়মকানুন তৈরি পোশাকশিল্প (রেডিমেড গার্মেন্টস-আরএমজি) খাত থেকে সম্পূর্ণ আলাদা। আমরা বিজিএমের আওতাধীন নয়, চামড়াজাত শিল্পপণ্যের মালিক সমিতির সংগঠনের আওতাধীন। সংগঠন থেকে কারখানা বন্ধ রাখার নির্দেশনাও আমাদের ছিল না।

ম্যানেজার বলেন, আমাদের কারখানার শ্রমিকরাও নিয়মিত কাজ করছেন। কাজ ও বেতন-ভাতা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তাই আমরা কারখানা চালু রাখি। কিন্তু পোশাকশিল্প প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে এ ধরনের হামলা করার জন্য তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বরে কল করলে তিনি লাইন কেটে দেন। পরে থানার ওসি তদন্তকে কল করলে তিনি এ বিষয়ে জানেন না বলে এশিয়া পোস্টকে জানান।

source: Asia Post

Back to top button