অপরাধখবরাখবর
ট্রেন্ডিং

হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানার বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রশ্ন করা হলপ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।

কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

আরো পড়ুন

সম্প্রতি ৬০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুই মাসে নয় বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনও অবস্থাতেই প্রবেশ করতে দেবো না।

আরো দেখুন
Close
Back to top button