দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

বঙ্গভবনে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, প্রেসিডেন্টের পক্ষে আমন্ত্রণপত্র নিয়ে যান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

দলীয় সূত্রমতে, খালেদা জিয়া অসুস্থ থাকায় তার বাসভবন ফিরোজায় থাকছেন। আর তারেক রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে আছেন।

আরো পড়ুন

Back to top button