News

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় প্রধানমন্ত্রী, যে আলোচনা হলো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় কর্মকর্তাদের কথা শোনার পাশাপাশি নানা দিক নির্দেশনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে ১৮ তলায় মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শিক্ষা মন্ত্রণালয় ত্যাগ করেন।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘প্রধামন্ত্রী শিক্ষার উন্নয়ন নিয়ে কথা বলেছেন। বিশেষ করে মাধ্যমিক স্কুলগুলো কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়টি দেখার জন্য বলেছেন। সবাইকে নিজ নিজ কাজ সঠিকভাবে পালনের বিষয়ে অবগত করেছেন। মাধ্যমিক স্কুলের মান উন্নয়নে সুপারিশ চেয়েছেন তিনি।

ওই কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী আমাদের কথাও শুনেছেন। কর্মকর্তারা শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের পুরস্কৃত করার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি কারিকুলাম উন্নয়ন নিয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।।

source: The Daily Campus

Back to top button