অর্থনীতিআর্থিক প্রতিষ্ঠান
ট্রেন্ডিং

বিশ্বব্যাংকের ১৩৯২০ কোটি টাকা পেলো বাংলাদেশ

বিশ্বব্যাংক থেকে ১ দশমকি ১৬ বিলিয়ন বা ১১৬ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৩ হাজার ৯২০ কোটি টাকা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশকে স্বাস্থ্য পরিষেবার উন্নতি, পানি ও স্যানিটেশন পরিষেবাগুলো উন্নত করতে, সবুজ এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এ ঋণ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে তিনটি কর্মসূচি পরিচালনা করা হবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। প্রতিটি সেক্টরে জলবায়ু স্থিতিস্থাপকতা উন্নত করা এবং দূষণের দুর্যোগ মোকাবিলা করা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার হয়ে উঠেছে। এই নতুন অর্থায়ন বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো উন্নত করবে। এর মাধ্যমে পরিষ্কার, জলবায়ু সহনশীল এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে।

Back to top button