অর্থনীতিপুঁজিবাজার
ট্রেন্ডিং

বিএসইসির সাবেক চেয়ারম্যান রুবাইয়াত গ্রেপ্তার

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Back to top button