News

ঢাবিতে ইনকিলাব মঞ্চের মাওলিদ মিছিল

পবিত্র ১২ রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য ‘মাওলিদ মিছিল’ করেছে ‘ইনকিলাব মঞ্চ’।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাবি ক্যাম্পাস কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শানে আবেগঘন পরিবেশে বিভিন্ন হামদ ও নাত পরিবেশন করেন।

মিছিলে অংশ নেওয়া ছোট শিশু ও শিক্ষার্থীদের হাতে “আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়…” এবং রাসুল (সা.)-এর শানে রচিত ইসলামিক ক্যালিগ্রাফি ও কবিতার চরণ সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়। মিছিলে অংশগ্রহণকারীরা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও জীবনদর্শনের ওপর আলোকপাত করে বিশ্বজুড়ে সাম্য, শান্তি ও ইনসাফ কায়েমের বার্তা দেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) কেবল একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য নন, বরং তিনি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। আজকের এই দিনে তার সুমহান আদর্শ, ইনসাফ ও সাম্যের বাণী সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

source: Asia Post

Back to top button