ওয়েব স্টোরিদৃশ্যমান
ট্রেন্ডিং

অবশেষে মারাই গেলেন জাতীয় কবির নাতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) শনিবার (১৮ জানুয়ারি) বনানীতে নিজ বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জানুয়ারি) বিকালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি জানান, কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন শনিবার। শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শেষমেশ লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন।

এর আগে শনিবার ভোর পাঁচটার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।  তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আরো দেখুন
Close
Back to top button