ফিচারশিল্প-সাহিত্য
ট্রেন্ডিং

অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি মিললো

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসেন কবি কাজী নজরুল ইসলাম, সেই তারিখ থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হলো।

এর আগে গত ৫ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

কাজী নজরুল ইসলামের আগের থেকেই জাতীয় কবির মর্যাদায় প্রতিষ্ঠিত এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত। তবে এ নিয়ে কোনো সরকারি প্রজ্ঞাপন হয়নি এতো দিনেও। সে কারণে মানুষের দাবির প্রেক্ষিতে ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন করার প্রস্তাব অনুমোদন দেয় সরকার।

আরো দেখুন
Close
Back to top button