News

রাজশাহীতে পুকুর থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পূর্বপাশের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশের ধারণা অনুযায়ী, যুবকটির মৃত্যু তিন দিন আগে হয়ে থাকলে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয়, বয়স এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মরদেহটি কীভাবে পুকুরে এলো, এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—এসব বিষয়ও তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর রহস্য। মরদেহটির গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণ করা হচ্ছে গোসল করতে নেমে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

source: Asia Post

Back to top button