News
আজ রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বেলা দেড়টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক রাজশাহী ধর্মসভা পরিদর্শন করবেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রী মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও রক্তচন্দন গাছের চারা রোপণ করবেন।
পরে বিকেল তিনটায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এ সময় প্রায় ৪০ হাজার আখচাষির মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।
source: Asia Post







