দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

গণফোরামের জাতীয় সম্মেলন ৩০ নভেম্বর

আগামী ৩০ নভেম্বর জাতীয় সম্মেলন করবে গণফোরাম।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরাম সমন্বয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

আগামী ৩০ নভেম্বর-২০২৪ গণফোরামের জাতীয় সম্মেলন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় ওই সভায়।

সভায় উপস্থিত ছিলেন নবগঠিত গণফোরাম সমন্বয় কমিটির চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন ও সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব ডা. মো: মিজানুর রহমান, সমন্বয় কমিটির সদস্যবৃন্দ হলেন অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, শাহ্ নূরুজ্জামান।

আরো পড়ুন

Back to top button