অপরাধখবরাখবর
ট্রেন্ডিং

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠন

আওয়ামী লীগ সরকারের সময় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে এতে সই করেছেন প্রধান উপদেষ্টা।

সোমবার (২৩ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবসের পদক প্রদান অনুষ্ঠানে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।

কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

আরো পড়ুন

Back to top button