গ্রাম বাংলাচট্টগ্রাম
ট্রেন্ডিং

আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে আসল চার জাহাজ সয়াবিন তেল

চার দিনের ব্যবধানে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসল চার জাহাজ অপরিশোধিত সয়াবিন তেল। এই চার ট্যাংকার বা জাহাজে ৫২ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল রয়েছে বলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্রাজিল–আর্জেন্টিনা থেকে এক মাস আগে চট্টগ্রামের উদ্দেশে জাহাজ চারটি রওনা হয়। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এমটি সানি ভিক্টরি ও এমটি জিঙ্গা থ্রেশার নামের দুটি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছায়। জাহাজ দুটিতে ৩০ হাজার ৬০০ টন সয়াবিন তেল রয়েছে।

এর আগে শনিবার এমটি আরডমোর শায়ানি ও এমটি ডাম্বলডোর নামে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। দুই জাহাজে ২১ হাজার ৫০০ টন সয়াবিন তেল এসেছে।

চার জাহাজের মধ্যে সানি ভিক্টরি এসেছে ব্রাজিল থেকে, বাকি তিনটি আর্জেন্টিনা। এরইমধ্যে এমটি আরডমোর শায়ানি থেকে তেল খালাস শেষ হওয়ায় সোমবার বন্দর ছেড়েছে।

জাহাজ কোম্পানি সূত্রমতে, আমদানি করা চার জাহাজ সয়াবিন তেলের মধ্যে টিকে গ্রুপের ২৫ হাজার টন, সিটি গ্রুপের ২০ হাজার টন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৭ হাজার টন সয়াবিন তেল রয়েছে।

Back to top button