News

৬ মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস।

সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Advertisement

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন।

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনা করছে।

আরো পড়ুন

চট্টগ্রাম বন্দরের সিসিটি প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতিতে গত ছয় বছর ধরে পরিচালনা করে আসছিল দেশি বেসরকারি কোম্পানি সাইফ পাওয়ার টেক। ২ নভেম্বর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়।

এরপর নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় পরের তিন সপ্তাহ সাইফ পাওয়ার টেককে কাজ চালিয়ে যেতে বলে বন্দর।

এর আগে গুরুত্বপূর্ণ এই টার্মিনাল পরিচালনার জন্য দরপত্র জমা দেয় চারটি প্রতিষ্ঠান। দরপত্র জমা দেওয়া চারটি কোম্পানি হল এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এর মধ্যে বন্দরে বর্তমানে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত ৯ প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান।

সিসিটিতে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো যায়। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এতদিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর হিসেবে এবার নিয়োগ পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস।

এসময়ের পরও টার্মিনালের কার্যক্রম সচল রাখতে ছয় মাসের জন্য সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় বন্দর। ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। দরপত্র কেনার সময় ছিল পরদিন পর্যন্ত। গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর দেখা যায়, চারটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছিল।

source: Asia Post

Back to top button