News

দিনের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দুপুর পর্যন্ত আবহাওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে বুধবার (৩০ সেপ্টম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ২৭ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বচাতাসের আদ্রতা ছিল ৮৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে ঝড় ও সতর্কীকরণ কেন্দ্র। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস।

source: Asia Post

Back to top button