News
স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৩০

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ৩৯৭ জন যাত্রী নিয়ে আসা একটি দ্রুতগতির ট্রেন উর্দা এলাকার কাছে দাঁড়িয়ে থাকা আরেকটি উচ্চগতির ট্রেনে ধাক্কা দেয়। ওই ট্রেনটিতে একটি শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন।
সংঘর্ষের তীব্রতায় ট্রেন দুটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রক্তদানের আহ্বান জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া।
source: Rajneete







