News

সাফের দুই সেমিফাইনাল ঘিরে ডিএমপির নির্দেশনা

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যানজট এড়ানো এবং নিরাপত্তা তল্লাশিসহ স্টেডিয়ামে প্রবেশ নির্বিঘ্ন রাখতে দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর্শকদের প্রতি এ আহ্বান জানানো হয়।

ডিএমপি জানায়, বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

দুটি ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হতে পারে বলে আশা করছে পুলিশ। এ কারণে দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশগেট খুলে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট এড়ানো এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই স্টেডিয়ামে উপস্থিত হওয়া প্রয়োজন।

source: Asia Post

Back to top button