News

ইসরায়েলে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের

আসন্ন পার্লামেন্ট নির্বাচনে আরবদের নেতৃত্বাধীন দুটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার পর ইসরায়েলে সব ধরনের মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেন্ট্রাল ইলেকশন কমিটি (সিইসি) পার্লামেন্ট নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে আরবদের প্রধান দুটি রাজনৈতিক দলকে ভোটে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করেছে। এর ফলে দেশটির ফিলিস্তিনি আরব নাগরিকদের নেসেটে প্রতিনিধিত্বের সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, “যদি বিষয়টি ইতোমধ্যেই পরিষ্কার না হয়ে থাকে তবে জেনে রাখুন, নেতানিয়াহু ও তার ডানপন্থি মিত্ররা এমন এক ইসরায়েল চায় যেখানে ফিলিস্তিনি নাগরিকদের (যারা জনসংখ্যার ২০ শতাংশ) কোনো কথা বলারই সুযোগ থাকবে না।”

ওই পোস্টে তিনি আরও লেখেন, “ইসরায়েলকে আর কোনো মার্কিন সামরিক সহায়তা নয়।”

যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের সিনিয়র সিনেটর বার্নি স্যান্ডার্স দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের একজন স্বতন্ত্র সদস্য। মার্কিন কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী স্বতন্ত্র সদস্য তিনি। নিজের রাজনৈতিক পরিচয় হিসেবে স্যান্ডার্স ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ শব্দটি ব্যবহার করেন।

source: Rajneete

Back to top button