জাতীয়সরকার

মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানীতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এর আগে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্য মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টায় ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরো দেখুন
Close
Back to top button