অপরাধখবরাখবর

চেক ডিজঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে সমন

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ আরও ৪ জনের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সমন জারি করেছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) এ আদেশ দেন  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত।

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম। এর ফলে আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হলো।

গত ১৫ ডিসেম্বর সাকিবসহ ৪ আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয়।

আরো পড়ুন

জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময়ে নিহতের ঘটনায় সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সম্প্রতি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

আরো দেখুন
Close
Back to top button