News

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে যাত্রাবিরতির জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী এক ঘণ্টারও বেশি সময় ঢাকায় যাত্রাবিরতি করবেন। যাত্রাবিরতি শেষে তিনি তার বিশেষ ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

source: Asia Post

Back to top button