News

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন বাসায় উঠবেন

ঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকাগুলো ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেখানেই থেকেছেন। তবে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর মন্ত্রিপাড়ায় অবস্থিত বাংলো ছাড়তে শুরু করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অধিকাংশ উপদেষ্টা ইতোমধ্যে বাসা ছেড়ে দেওয়ায় নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য বাসা বরাদ্দ দেওয়ার কাজ শেষ হয়েছে। 

গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে বাসা বরাদ্দ দেওয়ার কাজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। শিগগিরই সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় বরাদ্দ পেলেন

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর থেকে মিন্টো রোডের ৩৩ নম্বর বাংলো বাড়িতে থাকছেন খলিলুর রহমান। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী (টেকনোক্র্যাট) দায়িত্ব পাওয়ায় তিনি ওই বাসায়ই থেকে যাচ্ছেন।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২৪ বেইলি রোড, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১ হেয়ার রোড, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৫ হেয়ার রোড, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ৪ মিন্টো রোড, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ৩৪ মিন্টো রোড, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) ৫ হেয়ার রোড, সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ২৫ বেইলি রোড, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ৭ মিন্টো রোড, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ২ মিন্টো রোড, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ৫ মিন্টো রোড, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ৬ হেয়ার রোড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ১ মিন্টো রোড, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামকে ৪১ মিন্টো রোড, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ২ হেয়ার রোডের বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে ধানমন্ডিতে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডে অবস্থিত ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’-এ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে তিনটি দশতলা ভবনে প্রতি ভবনে ১০টি করে মোট ৩০টি ফ্ল্যাট রয়েছে।

সরকারি আবাসন পরিদপ্তরের সূত্র আরও জানায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসায় উঠতে কিছুটা সময় লাগবে। বাসার কিছু সংস্কার করতে হবে। আসন্ন ঈদুল ফিতরের পর তারা বাসায় উঠতে পারবেন।

source: Asia Post

Back to top button