News

দুই মাস ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকবেন পুলিশের ১২ কর্মকর্তা

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আগামী দুই মাসের জন্য তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। সংযুক্ত কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

প্রথম প্রজ্ঞাপনে সংযুক্ত আট কর্মকর্তা হলেন- ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।

দ্বিতীয় প্রজ্ঞাপনে সংযুক্ত করা হয়েছে আরও চার কর্মকর্তাকে। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।

আরো পড়ুন

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী দুই মাস তারা ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময় ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

source: Asia Post

Back to top button