News

১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৬ জন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিব। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

Advertisement

নতুন করে বাধ্যতামূলক অবসরে পাঠানো ১২ অতিরিক্ত সচিব হলেন মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান ও মেহেদী হাসান।

অবসরে পাঠানো চার যুগ্ম সচিব হলেন মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মণ্ডল।

আরো পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে ও যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে; তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওই সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। একই প্রক্রিয়ায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও অবসরে পাঠানো হয়েছে।

source: Asia Post

Back to top button