News

ঢাকা দক্ষিণে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একসঙ্গে তিনটি পদে দায়িত্ব পালন করা আলোচিত কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তাকে ডিএসসিসি থেকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলির তথ্য জানানো হয়।

Advertisement

মনোয়ার হোসেন ডিএসসিসির নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তার পদ বাগিয়ে নিয়েছিলেন। একক আধিপত্য ও প্রভাবে তটস্থ থাকতেন প্রায় সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। ওই তিনটি পদ বাগিয়ে নেয়ার পর থেকে নগর ভবনে তার দৌরাত্ম্য বেড়ে যায়।

মনোয়ার হোসেন নগর ভবনে এককভাবে প্রভাব বিস্তার করেছেন এমন অভিযোগ ছিল কর্মকর্তা-কর্মচারীদের। করপোরেশনের যে কোনো দরপত্রে পছন্দের লোক নিয়োগ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button